28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » লাহোরে আততায়ীর ব্রাশ ফায়ারে সাংবাদিক খুন

লাহোরে আততায়ীর ব্রাশ ফায়ারে সাংবাদিক খুন


বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানের লাহোর প্রেসক্লাবের (এলপিসি) সামনে দুই আততায়ীর গুলিতে হাসনাইন শাহ (৪০) নামে একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) লাহোর প্রেসক্লাবের সামনের পার্কিং লটে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের ক্যাপিটাল টিভি নিউজে সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন নিহত হাসনাইন শাহ। এছাড়া তিনি এলপিসির সদস্য ছিলেন।

পুলিশ কর্মকর্তাদের মতে, হাসনাইন শাহ প্রেসক্লাবের বাইরে তার গাড়িতে বসে থাকার সময় একটি মোটরসাইকেল আরোহী সন্দেহভাজনরা তাকে বাধা দেয় এবং গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাহোর পুলিশের ডিআইজি মুহাম্মদ আবিদ খান বলেন, হাসনাইন শাহ প্রেসক্লাবের বাইরে তার গাড়িতে বসে থাকার সময় একটি মোটরসাইকেলে থাকা দুইজন তাকে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকারিদের গ্রেপ্তারে তিনটি টিম গঠন করা হয়েছে, এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ইনশাআল্লাহ খুব শিগগিরই হামলাকারীদের আটক করতে পারবো।

সাংবাদিক সমাজ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রাদেশিক সরকার একবার শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। হত্যাকারির বিচার দাবি করেন তারা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি