31 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মেঘনায় জাহাজে ৭ খুন: বেঁচে যাওয়া ব্যক্তির নাম জুয়েল

মেঘনায় জাহাজে ৭ খুন: বেঁচে যাওয়া ব্যক্তির নাম জুয়েল

মেঘনায় জাহাজে ৭ খুন: বেঁচে যাওয়া ব্যক্তির নাম জুয়েল

বিএনএ,চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় জুয়েল নামের ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার দিয়ে হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ।

নিহতরা হলো- মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তারা সবাই নড়াইল ও ফরিদপুর জেলার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠায়। সেখানে মারা যায় আরও দুইজন। বেঁচে থাকে জাহাজে থাকা জুয়েল। তবে তার গলার আংশিক অংশ কাটা থাকায় কথা বলতে পারছেন না। কথা বলতে না পারলেও কাগজে লিখে দেন তার নাম জুয়েল।ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মহসীন উদ্দিন।

জেলা প্রশাসক মহসীন উদ্দিন জানান, পুলিশ সময় নিয়ে এই ঘটনার তদন্ত করবে। ঘটনার পরই শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় এবং ভবিষ্যতে এ ধরনের নৌ দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নৌ-পুলিশ জানান,এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী