28 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ. রহমান গ্রেফতার

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ. রহমান গ্রেফতার

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ. রহমান গ্রেফতার

বিএনএ,রাজবাড়ী: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৬ নম্বর আসামি ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত