25 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কারিগরি শিক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার– শিক্ষা উপমন্ত্রী

কারিগরি শিক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার– শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামে নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন করা প্রয়োজন। তিনি মঙ্গলবার(২৩ নভেম্বর)  রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা এফইএস, বাংলাদেশের যৌথ  আয়োজনে ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক পলিসি পেপার উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

শিক্ষা উপমন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে কারিক্যুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কারিগরি খাতে শিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণ করে নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন করার কাজ এগিয়ে চলেছে। এ সময় মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান শিক্ষা উপমন্ত্রী।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ হেলাল উদ্দিন ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বক্তৃতা করেন।

 

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!