28 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আটক বাকি ২৮ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। এরমধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৬ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’ এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দুই মাস আগে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল শিক্ষা বিভাগ।

ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি