28 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবিতে সুষ্ঠুভাবে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্নঃ

বিএনএ , কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রেও গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের (২০২০-২০২১) সেশনের অনার্স প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।রোববার( ২৪ অক্টোবর ) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ খ’ ইউনিটে ২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর আসন পড়ে। যা মোট পরীক্ষার্থীর ৯৫.৪৪ শতাংশ। এর মধ্যে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে নারী পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২ হাজার ৩১৮ জন ও পুরুষ ছিলেন ৭৩ জন। বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনের ৫৪ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করে বলেন ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে পরীক্ষা নিয়েছি।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো.আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘খ’ ইউনিটের আহ্বায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত