25 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সম্রাটকে আদালতে হাজির করা হবে ২৫ অক্টোবর

সম্রাটকে আদালতে হাজির করা হবে ২৫ অক্টোবর


বিএনএ,আদালত :  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটকে সোমবার(২৪ অক্টোবর) আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হবে তাকে। এর আগে ২২ সেপ্টেম্বর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু যুবলীগের সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়নি।তাই বিচারক ২৫ অক্টোবর সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির করার (প্রোডাকশন ওয়ারেন্ট) নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিএনএ/সাহিদুল

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!