31 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়া-চীন যৌথ সামরিক মহড়া

রাশিয়া-চীন যৌথ সামরিক মহড়া


বিএনএ, ঢাকা:১৭ থেকে ২৩ অক্টোবর প্রথমবারের মতো রাশিয়া ও চীনের রণতরী যৌথ মহড়া দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার(২৩ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই মহড়া হয় বলে জানা গেছে।

এই মহড়া সাম্প্রতিক সময়ে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টিই সামনে নিয়ে এলো।

এদিকে, চীন আর রাশিয়ার এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে জাপান। চলতি সপ্তাহের শুরুতে জাপান জানিয়েছিল চীন ও রাশিয়ার অন্তত ১০টি নৌযান সুগারু প্রণালী অতিক্রম করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টহলের অংশ হিসেবে কয়েকটি জাহাজ প্রথমবারের মতো সুগারু প্রণালী অতিক্রম করেছে। ওই প্রণালীকে আন্তর্জাতিক জলসীমার অংশ মনে করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত