31 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ববি শিক্ষার্থী রাকিবের আকস্মিক মৃত্যু

ববি শিক্ষার্থী রাকিবের আকস্মিক মৃত্যু


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ রাকিব ফকির আকস্মিক মৃত্যুবরণ করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগে দায়িত্বর‍ত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই শিক্ষার্থী বরিশাল নগরীর আমতলা মোড়ে বাসা নিয়ে একা একটি কক্ষে থাকতেন ৷ আজ ভোরে তার গোঙানির আওয়াজ পেয়ে অসুস্থ অবস্থায় পাশের রুমের লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলায়। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমি হাসপাতালে উপস্থিত হয়ে জানতে পেরেছি, গতকাল রাতের খাবারের পর রাকিব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যান। পরে আজ ভোর বেলায় তার গোঙানোর আওয়াজ পেয়ে পাশের রুমের লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন, পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবা-মা হাসপাতালে এসেছেন। তারা যদি চান তাহলে তার মরদেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হবে।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের