বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে প্রশাসন। গুইমারা উপজেলার নবাগত নির্বাহী অফিসার রাজীব চৌধুরী গুইমারা থানার পাশেই পাহাড় কাটা হচ্ছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেন।
রবিবার(২৪ সেপ্টেম্বর)সকালে ইউএনও আসার খবর পেয়ে পাহাড় কাটা চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬, (খ) ধারা অনুযায়ী পাহাড় ও টিলা কর্তন শাস্তিযোগ্য অপরাধ সংবাদ পেয়ে পাহাড় কাটার স্থানে সাইনবোর্ড দিয়ে সতর্ক করে পাহাড় কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড় কাটা বন্ধে আরো অভিযান চালানো হবে।
বিএনএ, আনোয়ার হোসেন,জিএন
![]()

