27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, একদিনে হাসপাতালে  ভর্তি ১৮৯ জন

ডেঙ্গু পরিস্থিতি, একদিনে হাসপাতালে  ভর্তি ১৮৯ জন

ডেঙ্গু পরিস্থিতি, একদিনে হাসপাতালে ভর্তি ১৮৯ জন

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮২৭ জন। আর অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে  ২২১ জন ভর্তি আছেন। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৮৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১৫ হাজার ৭৮৭ জন রোগী। আর সবমিলিয়ে এই বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৫৯ জন মানুষ। হাসপাতালে ভর্তি এবং মৃত্যুবরণকারীদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা বলে এতে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!