26 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দিল্লির আদালতকক্ষে গোলাগুলি : নিহত ৪

দিল্লির আদালতকক্ষে গোলাগুলি : নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক : দিল্লির আদালতকক্ষের গুলি বিনিময়ের ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীও রযেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণীতে এ ঘটনা ঘটে।

আদালতকক্ষের মধ্যেই দুই দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়। কয়েক সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

কুখ্যাত সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কয়েক জন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে ছিল বলে জানিয়েছে পুলিশ।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসী জড়িত বলে সন্দেহ পুলিশের। সন্ত্রাসীদের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে সন্ত্রাসী দলের দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!