32 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

ফরিদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

ফরিদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

বিএনএ, ফরিদপুর: ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর উপজেলার সদর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) এবং হামিম (১১)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর জুয়েল শেখ জানান, ভাঙ্গা বিশ্ব রোড গোল চত্বরের পাশে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক পলাতক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল