18 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ৪ দিন অফলাইন ১ দিন অনলাইনে ক্লাস

কুবিতে ৪ দিন অফলাইন ১ দিন অনলাইনে ক্লাস


বিএনএ, কুবি: ৪ দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন বলেন, সরকারের কৃচ্ছসাধন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত৷ এছাড়াও বুয়েটও সকল ক্লাস অনলাইন নেওয়ার ঘোষণা দিয়েছে।

কার্যকরের বিষয়ে তিনি বলেন, আগষ্টের ১ তারিখ থেকে এ নীতি কার্যকর হবে। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। প্রত্যক বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএ/ হাবিবুর রহমান হাবিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী