29.3 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৬
Bnanews24.com
Home » কান্দাহারে মার্কিন বিমান হামলা

কান্দাহারে মার্কিন বিমান হামলা


বিএনএ, বিশ্ব ডেস্ক : তালেবান অবস্থানকে লক্ষ করে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মার্কিন বিমান হামলা চালিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনারা গত কয়েকদিনে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।খবর স্পুটনিকের।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন বিমান হামলায় তাদের কেউ হতাহত হয়নি। তিনি বলেন, দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করে আমেরিকা এ হামলা চালিয়েছে এবং তালেবান এর জবাব দেবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ