28 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আমার ২৫ হাজার সেনা মরতে প্রস্তুত :ইয়েভজেনি প্রিগোজিন

আমার ২৫ হাজার সেনা মরতে প্রস্তুত :ইয়েভজেনি প্রিগোজিন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ান ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন অডিও বার্তায় বলেছেন,রাশিয়ান জনগণের জন্য আমার ২৫ হাজার সদস্য সবাই মরতে প্রস্তুত। তার ওয়াগনার গ্রুপের সদস্যরা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে তার পদক্ষেপে ‘মৃত্যুর জন্য প্রস্তুত’।

শনিবার(২৪ জুন)  সকালে টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় ইয়েভজেনি প্রিগোঝিন এ তথ্য জানান।

এর আগে এক বার্তায় তিনি বলেন, ওয়াগনার যোদ্ধারা দক্ষিণ রাশিয়ার রোস্তভ শহরে প্রবেশ করেছিল। তার বাহিনীর সামনে যারাই অবস্থান নিবে তাদের ধ্বংস করা হবে ।

প্রিগোজিন এর আগে  বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী একটি বিমান হামলায় তার বিপুল সংখ্যক সৈন্যকে হত্যা করেছে।

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধে লিপ্ত ছিল ভাড়াটে ওয়াগনার গ্রুপ। এর নেতা ৬২ বছর বয়সী ইয়েভগেনি প্রিগোজিন বিভিন্ন সময় যুদ্ধের কৌশল নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বের সমালোচনা করে আসছেন।শনিবার সকালে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওয়াগনারের সৈন্যরা রাশিয়ার শহর রোস্তভ-অন-ডনে প্রবেশ করছে। তবে এই ভিডিও সত্যতা যাচাই সম্ভব হয়নি।

শুক্রবার তিনি তার দলের সৈন্যদের উপর এক মারাত্মক মিসাইল হামলার অভিযোগ করেন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করে এবং প্রিগোজিনকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত