29 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে খন্ডিত ও ঝলসানো মরদেহ উদ্ধার

রাজধানীতে খন্ডিত ও ঝলসানো মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর একটি খালপাড়ে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খন্ডিত ও ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি জিয়া সরণি এলাকার প্রতিবাদী ক্লাব সংলগ্ন খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর আটকানো ছিল।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম বলেন, সকালে খবর পেয়ে মৃধাবাড়ি জিয়া সরণি এলাকার একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির এক পা বিচ্ছিন্নসহ খন্ডিত ও শরীর ঝলসানো অবস্থায় পাওয়া যায়। ওই ড্রাম থেকে একটি চাদর ও এক টুকরা কাঁথা পাওয়া গেছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর