20 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবির তিন রোভারের ১৫০ কি.মি. পদযাত্রা শুরু

কুবির তিন রোভারের ১৫০ কি.মি. পদযাত্রা শুরু

কুবির তিন রোভারের ১৫০ কি.মি

বিএনএ, কুবিঃ প্লাস্টিক ব্যবহার বর্জনের ডাক দিয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে পদযাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষে বুধবার (২৪ মার্চ) সকাল থেকে ১৫০ কি.মি. এর পদযাত্রা শুরু হয়। এ পরিভ্রমণ ২৮ মার্চ কক্সবাজার জেলার টেকনাফ এসে শেষ হবে।

এই পরিভ্রমণকারী দলের নেতৃত্ব রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। অন্যরা হলেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।

এই পরিভ্রমণ সম্পর্কে দল নেতা খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম জেলার লোহাগড়া থেকে ৫ দিন ব্যাপী এই পদযাত্রা শুরু করেছি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজেদের স্বচ্ছ দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভারকে আরো সমৃদ্ধি করে তোলার প্রত্যয়ে আমাদের এই আয়োজন।

প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী