28 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে জয় দিয়ে শুরু বাংলাদেশের

নেপালে জয় দিয়ে শুরু বাংলাদেশের

নেপাল

স্পোর্টস ডেস্ক: নেপালে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের সূচনাটা দারুণ হয়েছে। আত্মঘাতি গোলে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ আত্মঘাতি গোলটি করেছেন ম্যাচের ৩০ মিনিটে। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। জামাল-জিকোদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ মার্চ, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল জাতীয় দল।

শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মিডফিল্ডার সোহেল রানার হাতে। সোহেলের নেতৃত্বে তিন নতুন- ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগকে নিয়ে একাদশ সাজান কোচ জেমি ডে। আক্রমণের দায়িত্বে ছিলেন মতিন মিয়া, সাদ উদ্দিন ও রয়েল। পুরো ম্যাচেই প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশ।

১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন মতিন মিয়া। কিন্তু সুবিধাজনক স্থানে বল পেলেও ভারসাম্য ধরে রাখতে না পারা মতিন শট নিতে পারেননি। একটু পর প্রতিপক্ষের এক ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ। রেফারি তাতে সাড়া দেয়নি। ৩০ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোল পায় বাংলাদেশ।

ডান দিকে থেকে আক্রমণে উঠা সাদ উদ্দিনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ। পরের মিনিটে গোলরক্ষক জিকোর দারুণ সেভ বাঁচিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এক সঙ্গে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ ও সোহাগের বদলি হিসেবে নামান জামাল, রাকিব হোসেন ও রিয়াদুল ইসলাম রাফিকে। ৬৪ মিনিটে রয়েলকে তুলে নামার মানিক হোসেন মোল্লাকে। জেমির এই পরিবর্তন কাজে লেগেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩