23 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারির ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৬ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারির ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৬ বিলিয়ন ডলার

২৮ দিনেই রেমিট্যান্স এলো ২০৭ কোটি ডলার

বিএনএ, ঢাকা : ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা দুই দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২১.৯০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ