29 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের পদত্যাগ

কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের পদত্যাগ

কুয়েত মন্ত্রীসভা

বিএনএ, বিশ্বডেস্ক : বিরোধী নেতৃত্বাধীন পার্লামেন্টের সাথে বিরোধের জের ধরে কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। সোমবার (২৪ জানুয়ারি) তারা পদত্যাগ করেন। খবর সিনহুয়ার।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা পরিবেশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল–আহমেদ আল–সাবাহ যুবরাজ শেখ মেশাল আল–আহমাদ আল–জাবের আল–সাবাহ’র কাছে মন্ত্রি সভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত কোন ব্যাখা না দিয়ে মন্ত্রিসভার বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুনা জানায়, কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তারা পদত্যাগ করেন।

মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন ডাকার কথা ছিল।

অক্টোবরে শপথ গ্রহণকারি বিদায়ী মন্ত্রিসভা ছিল কুয়েতে বিগত তিন বছরের মধ্যে ষষ্ঠ মন্ত্রিসভা। গত সেপ্টেম্বরে দেশটিতে বিরোধী নেতৃত্বাধীন একটি পার্লামেন্ট গঠন করা হয়। এক দশকের মধ্যে কুয়েতে এটি ছিল ষষ্ঠ নির্বাচন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট