32 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : ফ্রান্সে এক নারীকে বাঁচাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) মধ্য ফ্রান্সের প্রত্যন্ত গ্রাম পুয়ে-দে-দোমে এ ঘটনা ঘটে।

ফরাসি গণমাধ্যম জানায়, নারীর ওপর সহিংসতার খবর পেয়ে পুলিশ  ওই এলাকায় যায়। এ সময়  বন্দুকধারী পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়। পরে বন্দুকধারীর মরদেহও উদ্ধার করা হয়। তবে তিনি কীভাবে নিহত হন  পুলিশ তা জানাতে পারেনি।

পুলিশ জানায়, ৪৮ বছর বয়সী ওই বন্দুকধারী পরে ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। হামলাকারীকে তার গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবারের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ