31 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ কাভার্ডভ্যানে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ কাভার্ডভ্যানে আগুন

পেট্রোল ঢেলে ২ কাভার্ডভ্যানে আগুন

বিএনএ, ঢাকা: বিএনপি ও সমমনা দলের ডাকা ষষ্ঠ দফার অবরোধে দ্বিতীয় দিনে গাজীপুরের দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) ভোর সাড়ে ৬টার দিকে সালনা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দক্ষিণ সালনা এলাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়।

আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ  ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন।
 

সরকারের পদত্যাগ, কেয়ার টেকার সরকারের দাবিতে বিএনপি ও জামায়াতের ষষ্ঠ দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার  অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) ভোর ৬টায়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮