28 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


বিএনএ, ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল ।  দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ১ রানে হেরে যায় তারা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল।  এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নেমে আজও জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ