18 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নদীতে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: ঢাকার ধামরাইয়ে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে নিখোঁজ কুয়েত প্রবাসী মো. রাব্বি খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ ঘন্টা উদ্ধার অভিযান শেষে আজ শনিবার(২৩ জুলাই) বেলা ১২ টায় উপজেলার ভাড়ারিয়ার কাকরান এলাকায় বংশী নদীর ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মো. রাব্বি হোসেন ধামরাইয়ের কুমরাইল এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে।  সপ্তাহখানেক আগে তিনি বিয়ে করেন।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে কুয়েত থেকে দেশে আসেন রাব্বি। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বন্ধুদের নিয়ে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার বংশী নদীতে নৌকা ভ্রমনে যান। আনন্দ-উল্লাসের এক পর্যায়ে নৌকা থেকে নদীতে পরে যান রাব্বি। সাঁতার না জানায় তিনি পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত আটটা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে বিরতি দেন। পরে আজ শনিবার শনিবার সকাল সাতটায় ঢাকা থেকে আসা ৪ সদস্যের ডুবুরি দলকে সাথে নিয়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন। পাঁচঘন্টা চেষ্টার পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ডুবন্ত অবস্থায় রাব্বীর মরদেহ উদ্ধার করেন তারা।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, রাব্বি অসতর্কতাবশত নৌকা থেকে পড়ে যায়। সে সাঁতার জানত না তাই সাথে সাথেই পানির নিচে তলিয়ে যায়। আজ ১২ টার দিকে ভাড়ারিয়ার কাকরান এলাকায় বংশী নদীর ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী