21 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু

হজযাত্রী

বিএনএ, ঢাকা: চলতি মৌসুমের হজ ফ্লাইট ৩১ মে উদ্বোধন হলেও নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে আরও দেরিতে। তাই অপেক্ষা করতে হবে হজ যাত্রীদের। সোমবার (২৩ মে) ৫ জুন থেকে নিয়মিত হজ ফ্লাইট শুরু হতে পারে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।

হজ ফ্লাইট আগামী ৩১ মের পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ধর্ম মন্ত্রণালয় জানায়, এর আগে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুসারে ৩১ মে হজ ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু করতে সোমবার বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি দেয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকাল মঙ্গলবার।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক গণমাধ্যমে জানান, আজকে (সোমবার) সৌদি সরকারের কর্মকর্তারা আমাদের এখানে এসেছিলেন। আমাদের একটি মিটিং হয়েছে। আমরাও একটি মিটিং করব, এরপর আমরা সিদ্ধান্ত নেব।

তিনি জানান, ৫ জুন থেকে ফ্লাইট হবেই। আমাদের একটি বিষয় ঠিক করা আছে যে, ৩১ মে প্রথম ফ্লাইট করব; আর ৫ জুন থেকে বাকি ফ্লাইটগুলো শুরু করব।
উল্লেখ্য, প্রায় দুই বছর পর এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। এবার হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে হাজির হওয়া প্রথম ফ্লাইট হতে চায় বাংলাদেশ।
বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী