28 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » দর্শকদের যে প্রতিক্রিয়ার জবাব দিলেন শ্যাম বেনেগাল

দর্শকদের যে প্রতিক্রিয়ার জবাব দিলেন শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক:  জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব চলচ্চিত্র নির্মাণ করেছেন সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল, কান চলচ্চিত্র উৎসবে তারকাদের মিলনমেলার গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার।

ট্রেলারটি প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের দর্শকরা হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ,চেহারা না মিলা, ভিএফএক্স,কালার, যুদ্ধের দৃশ্যায়ন বর্তমান পতাকা ব্যবহার,সহ আরো অনেক কিছুই মনোপুত হচ্ছে না অনেকের।

ক্ষুব্ধ নেটিজেনরা সিনেমার নির্মাতা শ্যাম বেনেগালকে এক হাত নিচ্ছেন। সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন শ্যাম বেনেগাল। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির নির্মাতা এমন সব সমালোচনায় শ্যাম বেনেগাল বিস্মিত। ট্রেলার দেখেই কেন সবাই হতাশ হচ্ছেন তা বুঝতে পারছেন না তিনি।

দ্য টেলিগ্রাফ নামের একটি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নানা মন্তব্য এসেছে বলে আমি শুনেছি। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক না। সমালোচনা করাও ঠিক না। মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি।

৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো আপনি পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না। আপনি শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন। তিনি বলেন কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের দূত উপস্থিত ছিলেন। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তা আমি জানতে চাই।

প্রসঙ্গত, ভারতে বায়োপিক নির্মাণে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন শ্যাম বেনেগাল। ৭০টি প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এ নির্মাতা। পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন ৮৭ বছর বয়সী এ নির্মাতা। ২০১০ সালে ‘ওয়েল ডান আব্বা’ সিনেমাটি ছিল শ্যাম বেনেগাল পরিচালিত শেষ ফিচার ফিল্ম। জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দিয়ে ১২ বছর পর ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন শ্যাম বেনেগাল।

রিপন রহমান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি