28 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » অমিতাভ, শাহরুখ, শচীন টেন্ডুলকার ফিরে পেলেন টুইটারের নীল টিক

অমিতাভ, শাহরুখ, শচীন টেন্ডুলকার ফিরে পেলেন টুইটারের নীল টিক


বিএনএ, বিশ্বডেস্ক : টুইটারের মালিকানা পরিবর্তনের নতুন নিয়ম আনা হয়। পূর্বে সেলিব্রেটিদের জন্য যে নীল টিকটি বিনামূল্যে ছিল সেখানে মাসিক ফি নেওয়া শুরু হয়। ফি না দেওয়ায় টুইটারে নীল টিক হারিয়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের অনেক সেলিব্রিটি এবং রাজনীতিবিদ।

তবে নতুন খবর হচ্ছে, টুইটার তাদের অ্যাকাউন্টের নীল টিক তুলে নেওয়ার কয়েকদিন পর আবার তা ফিরিয়ে দিয়েছে।

অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নেওয়ায় তাদের নীল টিক ফেরত দেওয়া হলো, নাকি টুইটার নিজ থেকে তা ফিরিয়ে দিয়েছে সে বিষয়ে জানা যায়নি। এ বিষয়ে টুইটার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে টুইটারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপরা।

টুইটারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফলোয়ার ৪ কোটি ৩০ লাখের বেশি, মেগাস্টার অমিতাভ বচ্চনের ৪ কোটি ৮০ লাখের বেশি, সালমান খানের ফলোয়ার ৪ কোটি ৫০ লাখ।

অন্যদিকে, ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকারের ফলোয়ার ৩ কোটি ৮০ লাখের বেশি, রাজনীতিবিদ মমতা ব্যানার্জীর ৭০ লাখের বেশি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি