28 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে চাচাত ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে চাচাত ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে নেমে চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে।। রোববার(২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহ মেয়ে রউজা (৬), প্রবাসী শাহানুর শাহ ছেলে সামি(৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় রউজা ও সামি। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ওই দুই শিশু। এক পর্যায়ে পুকুরে নেমে খোঁজ করলে তাদের পানির নিচে মরদেহ পাওয়া যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার গণমাধ্যমকে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি