28 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু


বিএনএ. সুনামগঞ্জ : সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় পৃথক বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে হাওরে ধান কাটার সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে ছাতক উপজেলার তিনজন, দোয়ারাবাজারের দুইজন ও তাহিরপুর উপজেলার একজন রয়েছেন।

মৃতরা হলেন- ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া(১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫), দোয়ারাবাজার উপজেলার এ রুখাই গ্রামের মিলন মিয়া (১৪), তারা মিয়া (৩২) এবং তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল ১০টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে তিন উপজেলার হাওরে থাকা কৃষকদের মৃত্যু হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, রোববার সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় ছয়জন মারা গেছেন বলে খবর পেয়েছি। কৃষকদের সচেতন করতে সব থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি