28 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ রাবি শিক্ষার্থী সাকিবের সন্ধান মিলেছে

নিখোঁজ রাবি শিক্ষার্থী সাকিবের সন্ধান মিলেছে


বিএনএ, রাবি: চাঁদরাতে নিখোঁজ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাকিব শাহরিয়ারের সন্ধান মিলেছে। রোববার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব শাহরিয়ারের বাবা মোখলেছুর রহমান।

মুঠোফোনে মোখলেছুর রহমান জানান, “গতকাল রাতে একটি নম্বর থেকে সাকিব আমাকে ফোন করেন। সে বাড়ি আসতে চায় এবং আমাকে টাকা পাঠাতে বলে। এমন সময়ে ঢাকায় থাকা আমাদের কয়েকজন রিলেটিভকে জানালে, ওরা সাকিবের সন্ধান পায়। বর্তমানে সে ঢাকায় তার খালার বাসায় অবস্থান করছে।”

জানা গেছে, কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে দিন অতিবাহিত করছিল সাকিব শাহরিয়ার। তবে ঠিক কি কারণে কাউকে না জানিয়ে এভাবে সে নিখোঁজ হয়েছিল তা জানা যায়নি।

সাকিব শাহরিয়ারের সহপাঠী ফারিয়া ইয়াসমিন মীম জানান,  “ওর ক্লোজ একজন ফ্রেন্ড আমাকে বলেছিলো যে সাকিব রাগ করে বাসা থেকে চলে এসেছিল এবং রাজশাহীতে অবস্থান করছিল। আন্টির কাছে শুনি যে ও বেশ অসুস্থ। মানসিকভাবে ভেঙে পড়েছে। কারোর সাথে কথাও বলছেনা। সাকিব একবার আমাকে বলেছিলো যে তার bipolar disorder আছে।”

পারিবারিকভাবে তাদের মধ্যে কোনো সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব শাহরিয়ারের বাবা বলেন, “এমন কোনো সমস্যা নেই। আমরা এখন ঢাকায় যাচ্ছি, ওর সাথে কথা বলেই বিস্তারিত হয়তো জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো।”

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন ছাত্র নিখোঁজের বিষয়ে তার মামা থানায় একটি জিডি করেছিলেন৷ পরে ওই ছেলেকে পাওয়া গেছে বলে তিনি জিডি তুলে নেন।”

বিএনএ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি