18 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে পথ নাটক প্রদর্শিত

কুবিতে পথ নাটক প্রদর্শিত


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের উদ্যোগে ‘পাগল পাগল বদ্ধ পাগল ‘ পথ নাটক প্রদর্শিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে তামিম আল হাসানের রচনায় নাজমুল ফাহাদের নির্দেশনায় পথ নাটকটি প্রদর্শিত হয়।

নাটকে বর্তমান সমাজের অপরাধমূলক পরিস্থিতি তুলে ধরা হয়। সমাজে কোনো অপরাধ সংগঠিত হলে এর পেছনে কে দায়ী এবং কী কারণে অপরাধ আরও বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়গুলোকে চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

পথ নাটক সম্পর্কে জানতে চাইলে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে যে অসঙ্গতি দেখা যায় সেই অসঙ্গতিকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই পথ নাটকের আয়োজন। সমাজের বেশিরভাগ অপরাধই সংগঠিত হয় ক্ষমতাধর কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্ররোচনায়৷ তারা কিভাবে আইন নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধরে সমাজকে বার্তা দেওয়ায় আমাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন পথ নাটক, মঞ্চ নাটক ও নাটক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী