28 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং-এ ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত নইমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং তার শ্যালক একই গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে মাসুম মিয়া।

স্থানীয়রা জানান, মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে হাতিয়া এলাকায় একটি বিয়ের দাওয়াত খেতে আসেন। রাতে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপসহকারী পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত