30 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঋণের বোঝায় আত্মহত্যা

ঋণের বোঝায় আত্মহত্যা


বিএনএ,ঢাকা : রাজধানীর মুগদার মান্ডা এলাকায় মাসুম মিয়া (৩০) নামে এক রিকশাচালক ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবী। মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহম্মেদ। তিনি বলেন, মাসুম পেশায় একজন রিকশাচালক। তিন কয়েক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সেটা পরিশোধ করতে পারছিলেন না। পরে তার স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যায়। এরপর তিনি নিজের ভাড়া বাসায় গলায় কাপড় পেচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দেয়।

তিনি আরও বলেন, তিনি মান্ডা এলাকার মুরালী গলিতে থাকতেন। তার বাবার নাম মো. আবুল হাসেম। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী