27.9 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে বিশেষ কোন দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় : শাহরিয়ার আলম

নির্বাচনে বিশেষ কোন দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় : শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বিএনএ, ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো নির্দিষ্ট দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। তবে যেকোনো নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সফররত চার সদস্যের কমনওয়েলথ প্রাক-নির্বাচন মূল্যায়ন দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত যে কোনো দলের নির্বাচনে যোগদান এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি উন্মুক্ত রয়েছে।

আলম বলেন, এটা একটা সার্বজনীন সত্য যে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে, দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানে বিশ্বাস করে না- এমন কোনো সন্ত্রাসী দলের অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ বাধ্যতামূলক নয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি