27.9 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক নজরুল ইসলাম সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক নজরুল ইসলাম সংবর্ধিত

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক এ.কে.এম.নজরুল ইসলাম সংবর্ধিত হয়েছেন। শনিবার(২২ অক্টোবর)  বিকালে  চট্টগ্রামের বহদ্দারহাটের একটি রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার এম.ফরিদুল আলম হোছাইনী।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা সভাপতি মুহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন,অধ্যক্ষ মাও:মুহাম্মদ আবুল বশর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত শিক্ষক সাতকানিয়া দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাষ্টের সেক্রেটারি দারুল ইহসান মহিলা মাদরাসার কৃতি শিক্ষক এ. কে. এম.নজরুল ইসলাম।

সংগঠনের জেলা সেক্রেটারী অধ্যাপক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অধ্যাপক শাহ আলম,অধ্যাপক জামাল উদ্দিন,অধ্যাপক নাজিম উদ্দিন,অধ্যাপক সফিউল আলম নুরী,অধ্যাপক এস,এম,শাহ আলম, মোকতারুজ্জমান, অধ্যাপক ওমর ফারুক,সাংবাদিক জাহাংগির, অধ্যাপক নেজাম উদ্দিন, শেখ মুহাম্মদ আলী, মুহাম্মদ শাহজাহান, আবুল কাসেম, আবু হানিফা ছিদ্দিক। অনুষ্টানে শিক্ষক ছাড়া ও বিভিন্ন পেশার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মো: হামিদুর রহমান সাকিল,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি