বিএনএ, ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-র অডিশন শুরু হচ্ছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
আঞ্চলিক ও বিভাগীয় সব অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ঐ দিনের কার্যক্রম শেষ হবে না। আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে নির্দিষ্ট তারিখ জানানো হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগিরা পরবর্তীতে বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় অংশ নেবেন। এ সংক্রান্ত তথ্য বিটিভির প্রচারিত স্ক্রল ও ওয়েবসাইটে (www.btv.gov.bd) পাওয়া যাবে।
বিএনএ/ ওজি
![]()

