29 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান রওশন এরশাদ

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান রওশন এরশাদ

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান রওশন এরশাদ

বিএনএ, ঢাকা: তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২২ আগস্ট) তার দেশে ফেরার কথা। এর আগেই সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

রওশন‌ এরশাদ সংসদের বিরোধী দলীয় নেতার পাশাপাশি জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রওশন‌পন্থী জাতীয় পার্টির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেয়া সিদ্ধান্ত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের মতামত এবং চারজন কো-চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান ক্রান্তিকাল মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়া হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি