বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের পার্টি অফিস গুড়িয়ে দিয়েছেন প্রশাসন।
বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এস্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক। অভিযানের সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, পৌরসভার কর্মকর্তা মিজানুর রহমান, মোজাম্মেল হক বুলিসহ পৌরসভার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ফুটপাতে অবৈধ দোকানপাট, বিভিন্ন স্থাপনা অপসারণে প্রশাসনের অভিযান চলমান থাকবে। জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেয়া হবেনা।
বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

