28 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপের খেলা শেষে বিশ্রামে গেলেন মেসি

বিশ্বকাপের খেলা শেষে বিশ্রামে গেলেন মেসি


বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে কয়েক দিনের বিশ্রামের জন্য নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আসা মেসির ব্যক্তিগত বিমানটি তার জন্মশহরের কাছে অবতরণ করে।

সে সময় মেসি ও তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য রানওয়েতে একটি এসইউভি গাড়ি হাজির হয়। সেটির ভেতরেই কেবল মেসির সামান্য ঝলক দেখতে পান ভক্তরা। বিমানবন্দরে অনেক সমর্থক অপেক্ষা করলেও তিনি জনসমক্ষে আসেননি।

আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত পুরো বিশ্বকাপ জুড়েই তারা মেসির সঙ্গে ছিলেন।

রোজারিওতে মেসির জন্য অপেক্ষা করছিলেন তার ৬৮ বছর বয়সী বাবা হোর্হে মেসি। বিশ্বকাপ চলাকালে পরিবার জানিয়েছিল, তিনি একটি অঘোষিত অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন।

বিশ্রাম শেষে চলতি মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে যোগ দিতে মেসি জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে পুনরায় ইন্টার মায়ামিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ