30 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি’র আরও ১৩ জন বহিষ্কার

বিএনপি’র আরও ১৩ জন বহিষ্কার


বিএনএ, ঢাকা: দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি। তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন। প্রথম ধাপ থেকে এই পর্যন্ত ২১৬ জন প্রার্থীকে বহিষ্কার করল দলটি।

বুধবার (২২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রংপুর ও কুমিল্লা বিভাগে তিনজন করে, ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে একজন করে প্রার্থী বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বহিষ্কৃতদের মধ্যে ৪জন উপজেলা চেয়ারম্যান পদে এবং তিন জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চতুর্থ ধাপে আগামী ৫ জুনে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য ৬৯ জন এবং তৃতীয় ধাপে প্রার্থী হওয়ার জন্য ৫৫ জনকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ২১৬ জনকে বহিষ্কার করল বিএনপি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী