28 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ২টি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি

যুক্তরাষ্ট্রের ২টি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট প্রথমবারের মতো আজ যুক্তরাষ্ট্র থেকে দুটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, মার্কিন দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোববার রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, নগরীর দামপাড়া পুলিশ লাইনে রোবটগুলো সিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা রিকি বি. চেম্বার্স সম্পূর্ণ সেটআপসহ দুটি বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি (ইওডি) রোবট হস্তান্তর করবেন। তিনি বলেন, রোবট চালানোর জন্য ইওডি প্রযুক্তিবিদ কর্তৃক বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে।

সিএমপি সূত্র জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত রোবটদুটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি