26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বৃদ্ধাকে হত্যার দায়ে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড

বৃদ্ধাকে হত্যার দায়ে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড

ভেড়া

রকমারি ডেস্ক: বৃদ্ধাকে হত্যার অভিযোগে এক ভেড়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ওই ভেড়ার বিরুদ্ধে ওই বয়স্ক নারীর ওপর হামলা ও মাথা দিয়ে আঘাত করার অভিযোগ আনা হয়। পরে ভেড়ার ওই হামলায় ভুক্তভোগী বৃদ্ধার মৃত্যু হয়।

বয়স্ক নারীকে হত্যার জন্য ভেড়াকে অভিযুক্ত করা এবং কারাদণ্ড দেওয়ার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। আফ্রিকার এই দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রুমবেক শহরে এই ঘটনা ঘটেছে। এছাড়া কেবল ভেড়াকে কারাদণ্ডই নয় নিহত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও ভেড়ার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রুমবেক শহরের একটি স্থানীয় আদালতের রায়, ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে।

আফ্রিকার ওই দেশটির সংবাদমাধ্যম সুদান টুডে জানিয়েছে, গত সপ্তাহান্তে বৃদ্ধা ওই নারীকে হত্যার দায়ে দক্ষিণ সুদানের লেকস প্রদেশের রুমবেক পুলিশ ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। বৃদ্ধার মৃত্যুর আগে অভিযুক্ত ভেড়াটি তাকে আক্রমণ করে এবং বুকে বেশ কয়েকবার আঘাত করে বলে জানা গেছে।

গালফ নিউজ বলছে, লেকস প্রদেশের প্রথাগত আইন অনুযায়ী, কোনো পোষা প্রাণী যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে (পোষা প্রাণী) মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ