27.3 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - জুন ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর ডেমরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

রাজধানীর ডেমরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরার মীরপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান আকন্দ (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।শাহিনুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার লংপুর গ্রামের মৃত আনিসুল হক আকন্দের (বীর প্রতীক) ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন। তিনি একটি গার্মেন্টসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

নিহতের মামা মোতাহার হোসেন জানান, রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডেমরার মীর পাড়ায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর একটি বাইক আমার ভাগনে শাহিনুর চালাচ্ছিল। দুর্ঘটনায় আমার ভাগনে গুরুতর আহত হলে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাগনে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ