27.9 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাদিকুল ইসলাম ওরফে ইব্রাহিম (৪৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মিতব্য ভবনে কাজ করছিলেন সাদিকুল। আজ ১০ তলায় কাজ করছিলেন তিনি। বিকেল চারটার দিকে পা পিছলে সেখান থেকে পড়ে যান সাদিকুল। তাঁকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান।

তিনি বলেন, কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে সাদিকুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীন শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন।মরদেহ হাসপাতালে আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি