33 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে সিনিয়র কর্মকর্তাকে লাঞ্ছনা, তদন্ত কমিটি গঠন

কুবিতে সিনিয়র কর্মকর্তাকে লাঞ্ছনা, তদন্ত কমিটি গঠন


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জুনিয়র কর্মকর্তা কর্তৃক সিনিয়র কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও দেখে নেওয়ার হুমকির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে আহবায়ক, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান কে সদস্য এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এ বিষয়ে খতিয়ে দেখব। সে অনুযায়ী প্রতিবেদন প্রদান করব।

প্রসঙ্গত, এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. মো. শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের অডিট সংক্রান্ত দাপ্তরিক কাজে অর্থ ও হিসাব দপ্তরে গেলে একাউন্টস অফিসার মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিষয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে জাকির হোসেন চৌধুরী ঐ কর্মকর্তাকে ‘রেজিস্ট্রারের দালাল’ বলে গালমন্দ করেন। পরে এর প্রতিবাদ করলে এক পর্যায়ে জাকির মা-বাবার নাম নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। পরে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জাকির হোসেনকে বাহিরে নিয়ে গিয়ে শান্ত হতে বলেন। কিন্তু ফিরে এসে তিনি আবারও গালমন্দ শুরু করেন এবং হুমকি-ধমকি দেন। এ ঘটনায় পরদিন ৯ মার্চ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ঘটনার শাস্তি দাবি জানিয়ে অভিযোগ প্রদান করেন।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’