34 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া


বিএনএ ডেস্ক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া।

শনিবার (২০ মার্চ) বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়ার সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে রাশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার মানুষ যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও তার আদর্শ নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর আদর্শ কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন তারা। এছাড়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা এবং স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর মস্কো সফরের কথা তুলে ধরেন আলোচকরা। বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ এবং অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। বক্তারা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার করেন।

জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর ওপর রুশ ভাষায় রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ইভজিনিয়া কনারেভা এবং সম্মিলিতভাবে দ্বিতীয় স্থান অধিকারী সোফিয়া কুতেপভা ও মারিয়া ক্রভস্কায়াকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রতিযোগীদের লেখা নিয়ে সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর