28.3 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » তেহরানে শিক্ষার্থীদের বিক্ষোভ

তেহরানে শিক্ষার্থীদের বিক্ষোভ


বিএনএ, বিশ্ব ডেস্ক : ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন।শনিবার রাজধানী তেহরানসহ একাধিক স্থানে এসব কর্মসূচি পালিত হয়।

জানুয়ারিতে শুরু হওয়া গণবিক্ষোভে নিহত হাজারো মানুষের স্মরণে এসব কর্মসূচি পালিত হয়। গত মাসের আন্দোলন প্রথমে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও দ্রুত তা সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানা দাবি করেছে, ওই দমন-পীড়নে অন্তত ছয় হাজার একশ’ উনষট্টি জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী, এছাড়া শিশু এবং সরকার-সম্পৃক্ত ব্যক্তিও রয়েছেন। সংস্থাটি আরও বহু মৃত্যুর খবর তদন্ত করছে।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি, তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তাদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী বা সাধারণ মানুষ।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করেছে। যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত সামরিক পদক্ষেপ বিবেচনার কথা বলেছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ