18 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন ড. জান্নাতুল

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন ড. জান্নাতুল


বিএনএ, কুবি: ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। ব্রুনাইয়ের বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভিজিটিং স্কলার হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ড. জান্নাতুল ফেরদৌসকে।

গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সেক্রেটারি ডায়াং হাজাহ জোয়ান্নাহ বিনতি হাজি ইয়াকব স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ । আগামীকাল বিশ্ববিদ্যালয়ে যোগদানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন তিনি। এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ড. জান্নাতুল ফেরদৌস জানান, শেখার কোনো বিকল্প নেই। আমি সেখানে শেখার জন্য যাচ্ছি। আশা করি এই যোগ্যতা আমাকে বহুদূর এগিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই, যারা আমার এই অর্জনে একান্ত সহযোগিতা করেছেন।

বিএনএ/হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী