25 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুড়িল বিশ্বরোডে তিন প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২

কুড়িল বিশ্বরোডে তিন প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২


বিএনএ, ঢাকা : রাজধানীর কুড়িল বিশ্বরোডে তিনটি প্রাইভেটকারের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টায় বিমানবন্দর সড়কের উত্তরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা ও পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে।

আহত প্রাইভেট কার চালক মাসুদ রানা জানান, পেছন থেকে একটা অন্য একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তার গাড়ি সামনে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে তার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হাতে আমি গুরুতর আঘাত পাই।

অপর প্রাইভেট কার চালক বলেন, এখানে আগে থেকেই রাস্তার ভেতর একটি প্রাইভেটকার চাকা বিকল হয়ে পড়েছিল। সেটির কোনো লাইট জ্বলছিল না। হঠাৎ এটি নজরে আসায় পাশ কাটাতে গিয়ে আমার গাড়িটি সামনের অন্য প্রাইভেটকারে আঘাত করে।

পাশ দিয়ে যাওয়া শহীদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক এ সময় আহত হন।

তিনি বলেন, ‘পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আমি মোটরসাইকেল থেকে পড়ে যাই। পা ছুলে গেছে, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। হাটতে পারছি না।’

খিলক্ষেত থানার এসআই বলেন, ‘ ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী